Deleted
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লাস

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লাস

নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন লাভ এবং 'শাপলা কলি' প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এনসিপির ঢাকা মহানগর উত্তর, মিরপুর বিভাগের উদ্যোগে এই আনন্দ উদযাপন করা হয়।

গত শনিবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ও মিরপুর-১ বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে সবশেষে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মাতিয়ে তোলেন। তাঁদের কণ্ঠে শোনা যায়, 'শাপলা শাপলা', 'দিল্লি না ঢাকা— ঢাকা, ঢাকা', এবং 'এনসিপির মার্কা শাপলা, শাপলা'-এর মতো বিভিন্ন উদ্দীপনামূলক স্লোগান

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর গণমাধ্যমকে বলেন, “জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে 'শাপলা কলি' নির্ধারিত হয়েছে। এই ঐতিহাসিক আনন্দকে স্মরণীয় করে রাখার জন্যই ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছি।”

তিনি আরও জানান, খুব শিগগিরই ঢাকার বিভিন্ন আসনে এনসিপির পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে 'শাপলা কলি' প্রতীক এবং তাদের প্রার্থীরা সাধারণ জনগণের কাছে আরও বেশি পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

1

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

2

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

3

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

4

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

5

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

6

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

7

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

8

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

9

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

10

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

11

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

12

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

13

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

14

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

15

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

16

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

17

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

18

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

19

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

20
সর্বশেষ সব খবর