Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 'জুলাই সনদ লঙ্ঘনের' অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।" তিনি আরও দাবি করেন, ভাষণে উল্লিখিত 'সংবিধান সংস্কার পরিষদ' একটি সম্পূর্ণ নতুন ধারণা, যা ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি।

এর আগে দুপুর আড়াটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার সম্পর্কে বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।"

ড. ইউনূস বলেন, "সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে।" তিনি যুক্তি দেখান, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না এবং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এবং জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করা হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

1

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

2

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

3

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

4

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

5

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

6

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

7

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

8

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

9

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

10

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

11

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

12

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

13

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

14

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

15

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

16

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

17

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

18

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

19

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

20
সর্বশেষ সব খবর