Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

সারা বিশ্বের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ২০২৫’ খেতাব জিতে নিলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। এটি মেক্সিকোর জন্য এই মর্যাদাপূর্ণ মুকুট চতুর্থবারের মতো জয়।

আজ শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় ‘৭৪তম মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সম্মানজনক মুকুট অর্জন করেন।

কয়েকদিন আগেই ফাতিমা বশ আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। ফাইনালের আগেও আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’ এর মতো কুৎসিত মন্তব্য শুনতে পেয়েছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।

এমন দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন। ফাইনালের মঞ্চে ফাতিমার নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায়। ফাতিমার দৃঢ় আত্মবিশ্বাস প্রমাণ করে দেয় যে প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে।

২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এই বছর রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন মিস থাইল্যান্ড।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

1

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

2

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

3

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

4

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

5

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

6

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

7

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

8

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

9

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

10

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

11

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

12

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

13

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

14

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

15

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

16

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

17

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

18

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

19

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

20
সর্বশেষ সব খবর