Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশ।

​শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনবিপি) সর্বশেষ তথ্যের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

​পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, "আজ রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও ৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।" এর আগে ওই প্রদেশে মৃতের সংখ্যা ২৩ জন বলে জানানো হয়েছিল।

​সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উত্তর সুমাত্রায়, সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন মারা গেছেন।

​স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গতদের উদ্ধারে স্থল ও আকাশপথে উদ্ধারকারী দলগুলো কাজ করে যাচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​টানা কয়েক দিন ধরে চলা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে আচেহ ও পশ্চিম সুমাত্রা প্রদেশের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমলেও সামগ্রিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। অনেক দুর্গম এলাকায় এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

1

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

2

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

3

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

4

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

5

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

6

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

7

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

8

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

9

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

10

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

11

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

12

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

13

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

14

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

15

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

16

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

17

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

18

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল

19

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

20
সর্বশেষ সব খবর