Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর আহ্বানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর ভদ্রা মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় লং মার্চটি ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের অভিমুখে রওনা হয়। তবে কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগেই পুলিশি ব্যারিকেডে মিছিলটি আটকে দেওয়া হয়। এসময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।

এর আগে সকাল থেকেই ভদ্রা এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাই কমিশনের কার্যালয়ের অদূরে সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে বিক্ষোভকারীরা মূল ভবনের কাছাকাছি পৌঁছাতে পারেননি। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন বলেন, “আমরা ইন্ডিয়ার দালালি করতে চাই না। ইন্ডিয়াতে বসে বাংলাদেশ শাসন করবে এটা কোনোভাবে কাম্য না। আমাদের ঢাকায় বসে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। ইন্ডিয়ার কোনো দালালি হবে না, মোদির কোনো কথা চলবে না। আমাদের স্বাধীন রাষ্ট্র আমরা পরিচালনা করব। কোনো দালালের হাতে পরিচালিত হতে দেব না।”

এ সময় প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও সামনে যাওয়ার অনুমতি না পেয়ে বিক্ষোভকারীরা জোরপূর্বক হাই কমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে হাই কমিশন সংলগ্ন সড়কে প্রবেশ করতে দেয়নি।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ গণমাধ্যমকে বলেন, কয়েকজন ভারতীয় সহকারী হাই কমিশনের দপ্তর ঘেরাও করতে যায়। তবে পুলিশ তাদের সেটা করতে দেয়নি। শেষ পর্যন্ত পুলিশের কঠোর অবস্থানের কারণে ঘেরাও কর্মসূচি সফল হতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

1

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

2

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

3

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

4

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

5

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

6

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

7

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

8

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

9

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

10

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

11

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

12

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

13

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

14

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

15

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

16

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

18

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

19

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

20
সর্বশেষ সব খবর