Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-১০ আসনটি নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান এবং ধানমন্ডি থানা নিয়ে গঠিত।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, ‘‘প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছেন না। শরীফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেফতার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তারা ঝুঁকিতে আছেন।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহীদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আারও কারো না হয়।’’

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও-বার্তায় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

1

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

2

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

3

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

4

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

5

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

6

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

7

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

8

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

9

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

10

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

11

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

12

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

13

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

14

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

15

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

16

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

17

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

18

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

19

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

20
সর্বশেষ সব খবর