Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক বাক্যের ওই পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দফতর সেল ও সব কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।’

খালেদ সাইফুল্লাহ এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার স্বামী। এর আগে ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন জারা।

আসনটি থেকে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি। মূলত সম্প্রতি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি থেকে পদত্যাগ করেন প্রায় ডজন খানেক নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

1

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

2

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

3

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

4

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

5

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

6

আবারও ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

7

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

8

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

9

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

10

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

11

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

12

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

13

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

14

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

15

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

16

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

17

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

18

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

19

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

20
সর্বশেষ সব খবর