Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

আইনি বাধার মুখে যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে সেনা সরাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও তিনি বলেছেন যে, অপরাধ বাড়লে সেনাবাহিনী আবার ফিরতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'অপরাধ আবার বাড়লে আমরা, সম্ভবত আরও শক্তিশালী ও ভিন্ন রূপে ফিরে আসব। শহরগুলোতে অপরাধ কমেছে আমাদের দেশপ্রেমিক সেনাদের কারণে এবং শুধু সেই কারণেই আমরা সেনা প্রত্যাহার করছি।'

আইনি চ্যালেঞ্জ ও স্থানীয় নেতাদের আপত্তির কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালত ইলিনয়েসে সেনা মোতায়েন আটকে দিয়েছে। বুধবার ফেডারেল আপিল আদালত ক্যালিফোর্নিয়ার সেনাদের গভর্নরের নিয়ন্ত্রণে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

গভর্নর গ্যাভিন ন্যুসামের কার্যালয় এবং অন্যান্য স্থানীয় নেতারা ট্রাম্পের ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তারা বলছেন, সেনা প্রত্যাহার আইনগত বাধ্যবাধকতার ফল, প্রেসিডেন্টের ব্যক্তিগত ইচ্ছার নয়। স্থানীয় কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন, শহরের অপরাধ আগে থেকে কমে আসছিল, অপরাধ নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের প্রভাব খুব বেশি না।

শিকাগো কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালে সহিংস অপরাধ ২১ দশমিক ৩ শতাংশ কমেছে, যা শহরের শেষ এক দশকে সর্বনিম্ন। ট্রাম্পের অভিবাসননীতি ও অপরাধ বৃদ্ধির অভিযোগের কারণে সেনা মোতায়েন জুন থেকে শুরু হয়েছিল ।

প্রতিবেদনেটিতে বলা হয়েছে, ট্রাম্পের সেনা মোতায়েনের উদ্দেশ্য ছিল বড় শহরগুলোতে অপরাধ কমানো এবং ফেডারেল সম্পত্তি ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। তবে স্থানীয় পরিসংখ্যান ও আদালতের রায় তাকে প্রায় ব্যর্থই প্রমাণিত করেছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটের চার প্রশ্নের একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ

1

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

2

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

3

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

4

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

5

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

6

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

7

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

8

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

9

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

10

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

11

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

12

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

13

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

14

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

15

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

16

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

17

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

18

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

19

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

20
সর্বশেষ সব খবর