Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

দেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন।

এসব জেলার রয়েছে মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাত্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ‘আচরণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় যাবেন।

১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

একইদিনে রংপুরে জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন।

১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তারেক রহমান। 

সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি।

সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে শহিদ আবু সাঈদ এবং দিনাজপুরে নানি সৈয়দা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবে। পরে সংশ্লিষ্টদের পরিবারের সাথে দেখা করবেন বলে জানানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

1

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

2

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

3

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

4

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

5

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

6

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

7

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

8

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

9

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

10

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

11

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

12

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

13

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

14

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

15

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

16

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

17

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

18

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

19

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

20
সর্বশেষ সব খবর