Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হাতিয়ে নিলেন আলমগীর ও শাহিনুর

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হাতিয়ে নিলেন আলমগীর ও শাহিনুর

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আদালতের পেশকার পরিচয়ে মামলার রায় পক্ষে এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিচারপ্রার্থীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লিয়াকাত গাজীর পুত্র আলমগীর গাজী ও তার সহযোগী শাহিনুর গাজী।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতারণার কৌশল: অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীর গাজী সাতক্ষীরা আদালতে মূলত ‘জারিকারক’ হিসেবে কর্মরত। কিন্তু তিনি নিজেকে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ‘পেশকার’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ও তার সহযোগী শাহিনুর গাজী আদালতে চলমান একটি মামলার রায় পাইয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের সঙ্গে ২ লাখ টাকার চুক্তি করেন।

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উথালী গ্রামের ভুক্তভোগী রফিকুল শেখ ও আশরাফুল শেখ জানান, ‘‘চুক্তি অনুযায়ী আমরা প্রথম দফায় তাদের ৭৫ হাজার টাকা প্রদান করি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা রায় করে দেননি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।’’

রাজনৈতিক ভোল পাল্টানো ও অভিযোগের পাহাড়: স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় ‘মামলাবাজ’ ও প্রতারক হিসেবে পরিচিত। আগে তারা তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছত্রছায়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে তারা ‘স্বেচ্ছাসেবক দল’-এর পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে:

  • ভূমি দস্যুতা: তৈলকুপী গ্রামের মাওলানা মোশাররফ হোসেন ও এরফান মোড়লের জমি জোরপূর্বক দখলের চেষ্টা।

  • জালিয়াতি: মিউটেশন ও মাঠ পর্চা ঠিক করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ।

  • নির্যাতন: দীর্ঘ সময় ধরে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের জমি দখলের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বক্তব্য ও পদক্ষেপ: এ বিষয়ে অভিযুক্ত আলমগীর গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শাহিনুর গাজীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

1

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

2

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

3

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

4

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

5

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

6

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

7

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

8

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

9

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

10

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

11

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

12

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

13

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

14

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

15

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

16

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

17

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

18

সিসিইউতে খালেদা জিয়া

19

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

20
সর্বশেষ সব খবর