Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৬ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। তবে তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী আটক হয়েছে দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে; সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। এছাড়া ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল এবং কাদের বক্স মেমোরিয়াল কলেজ (বিএম) থেকে ২ জন করে আটক হয়েছেন।

বাকি ৮টি কেন্দ্র থেকে ১ জন করে আটক করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনার পেছনে বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালিয়াতি চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

1

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

2

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

3

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

4

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

5

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

6

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

7

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

8

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

9

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

10

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

11

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

12

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

13

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

14

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

15

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

16

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

17

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

18

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

19

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

20
সর্বশেষ সব খবর