Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি:

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির পক্ষ থেকে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

1

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

2

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

3

স্থগিত হলো জকসু নির্বাচন

4

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

5

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

6

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

7

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

8

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

9

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

10

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

11

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

12

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

13

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

14

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

15

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

16

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

17

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

18

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

19

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

20
সর্বশেষ সব খবর