Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিআর সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

পিআর সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে জামায়াত যে আন্দোলন করছে তা সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ  রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, ‘পিআরের আন্দোলন শুরু করা হয়েছিল মূলত ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনাকে ভিন্নদিকে নিয়ে যেতে এবং অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠন সম্পর্কিত জাতীয় আলোচনাকে মোড় ঘুরিয়ে দিতে।’

তিনি বলেন, ‘ভোটের আনুপাতিক হারে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মূল দাবি করা হয়েছিল, তা ছিল সংবিধানিক সুরক্ষার সুচিন্তিত একটি পদক্ষেপ।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং কিছু মৌলিক সংস্কারের জন্য আমরা একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই এজেন্ডা হাইজ্যাক করে এবং এটিকে পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থে দর-কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করে। সংস্কার কখনোই তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল না।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই আন্দোলনের আগে ও পরে জামায়াতে ইসলামী কখনোই সংস্কার-আলোচনায় অংশ নেয়নি।

তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দেখায়নি, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্য কোনো প্রতিশ্রুতিও দেয়নি।’
নাহিদ ইসলাম আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। বরং এটা ছিল তাদের রাজনৈতিক কৌশল। এখন বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে।

তারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা আর প্রতারিত হতে চায় না। এই দেশের জনগণ আর কখনোই অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোর হাতে দেশের শাসনভার তুলে দেবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

1

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

2

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

3

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

4

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

5

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

6

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

7

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

8

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

9

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

10

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

11

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, ব

12

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

13

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

14

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

15

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

16

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

17

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

18

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

19

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

20
সর্বশেষ সব খবর