Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য একটি উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য এবং প্রতিটি মানুষের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতাটি বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার’ ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, "রাষ্ট্রের সুরক্ষায় একটি উপযুক্ত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবো। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির এই যুগে নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য পুরো শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে।"

তিনি আরও বলেন, "প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভাকে খুঁজে বের করতে হবে এবং তা বিকাশের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হবে।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, তাদের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যে এই সংস্কার কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

1

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

2

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

3

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

4

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

5

সকাল থেকে চালু হয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র

6

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

7

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

8

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

9

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

10

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

11

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

12

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

13

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

14

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

15

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

16

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

17

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

18

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

19

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

20
সর্বশেষ সব খবর