Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের

নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত খ্রিস্টানবিরোধী সহিংসতার প্রতিক্রিয়ায় নাইজেরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তিনি যুদ্ধ বিভাগকে ‘সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার’ নির্দেশ দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, ‘যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের হত্যার অনুমতি দিতে থাকে’ তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে আফ্রিকান দেশটিকে সব ধরনের সহায়তা দেয়া বন্ধ করবে।

ট্রাম্প কোনো গোষ্ঠী বা কথিত ‘নৃশংসতার’ কথা উল্লেখ না করেই বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব সম্ভবত ওই দেশে প্রবেশ করবে এবং বন্দুক গর্জে উঠবে। যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। যদি আমরা আক্রমণ করি, তাহলে তা দ্রুত ও নিষ্ঠুর হবে, ঠিক যেমন সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর আক্রমণ করে। সতর্কবার্তা: নাইজেরিয়ান সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেয়া।’

নাইজেরিয়ার সরকার ট্রাম্পের হুমকিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর একদিন আগেই ট্রাম্প ঘোষণা দেন, নাইজেরিয়াকে পররাষ্ট্র দফতরের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হবে। যা বিশ্বজুড়ে ধর্মীয় নিপীড়ন পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থী আইনপ্রণেতা ও প্রভাবশালী কিছু মহল দাবি করে আসছে, নাইজেরিয়ার সহিংস ঘটনাগুলো মূলত “খ্রিস্টান গণহত্যার” অংশ।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ‘খ্রিস্টান গণহত্য’র দাবিটি মিথ্যা। কিন্তু বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ হামলার বিপর্যস্ত দেশটির সরকারকে অস্থিরতা মোকাবেলায় আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

1

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

2

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

3

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

4

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

5

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

6

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

7

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

8

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

9

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

10

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

11

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

12

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

13

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

14

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধ

15

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

16

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

17

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

18

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

19

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

20
সর্বশেষ সব খবর