Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জমা পড়া ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে মাত্র তিনটি দল নিবন্ধনের সব শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইসি সচিব আরও জানান, 'আগামীকাল দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে নিবন্ধন সংক্রান্ত দাবি-আপত্তি আহ্বান জানানো হবে। পরবর্তীতে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করা হবে।'

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন তিনটি দল যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি; নতুন এই তিনটি দল নিবন্ধন পেলে সংখ্যাটি দাঁড়াবে ৪৪-এ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

1

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

2

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

3

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

4

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

6

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

7

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

8

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

9

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

10

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

11

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

12

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

13

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

14

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

15

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

16

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

17

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

18

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

19

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

20
সর্বশেষ সব খবর