Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে।

এক বছর ধরে জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে দুজনই ছিলেন বরাবরের মতো নীরব। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন দুজনই। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। যদিও বিয়ের বিষয়ে যোগাযোগ করা হলে গায়িকা জেফার রহমানের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই বিয়ের সিদ্ধান্ত।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।

গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়। এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তাঁর কিছুই বলার নেই।

সে সময় জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। জেফার সে সময় আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না।’

যা রটে তার কিছুটা হলেও যে ঘটে, তার প্রমাণ মিলল জেফার আর রাফসানের শুভ পরিণয়ের খবরের মাধ্যমে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

1

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

2

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

3

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

4

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

5

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

6

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

7

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

8

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

9

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

10

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

11

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

12

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

13

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

14

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

15

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

16

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

17

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

18

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

19

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

20
সর্বশেষ সব খবর