প্রিন্ট এর তারিখঃ Feb 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 9, 2026 ইং
সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (০৯ ফেব্রুয়ারি) নির্বাচন নিয়ে তাদের এ বক্তব্য সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এছাড়াও, সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বক্তব্যও সম্প্রচারের কথা রয়েছে।
জামায়াত আমিরের বক্তব্য আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের বক্তব্য সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) বক্তব্য সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের বক্তব্য এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের বক্তব্য সম্প্রচার করে বিটিভি।
© newsnet24bd All Right Reserved