Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মনোয়ার সরকার যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে তার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মনোয়ার সরকারের বাড়িতে অবস্থিত তার নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসীর ধারণা, মনোয়ার সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো প্রতিপক্ষ গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আগুনে ঘরের ভেতরে থাকা একটি টেবিল পুড়ে গেছে। তিনি আরও জানান, ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ঘটনার খবর পেয়ে তিনি এলাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

1

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

2

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

3

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

4

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

5

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

6

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

7

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

8

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

9

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

10

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

11

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

12

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

13

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

14

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

15

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

16

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

17

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

18

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

19

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

20
সর্বশেষ সব খবর