Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারিক গোরস্তানে

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারিক গোরস্তানে

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজির জানাযা সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী, চরমোনাই মাদ্রাসার শিক্ষক-ছাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও দলের সদস্যবৃন্দসহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা এবং সর্বসাধারণ জনগণ।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।

আল্লামা নুরুল হুদা ফয়েজী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন। 

আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 
বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রসিদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

1

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

2

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

3

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

4

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

5

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

6

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

7

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

8

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

9

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

10

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

11

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

12

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

13

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

14

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

15

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

16

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

17

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

18

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

19

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

20
সর্বশেষ সব খবর