Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা বস্তায় ভরে পানিতে ডুবিয়ে হত‍্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার ১ ওয়ার্ডের রহিমপুর স্কুলপাড়া মোড়ে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নারীর নাম নিশি রহমান (৩৮)। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।

এর আগে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডে ১টি মা কুকুর কয়েকদিন আগে ০৮টি বাচ্চা প্রসব করে। মা কুকুরটি তার বাচ্চাদের নিয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ডে বসবাস করতো। উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা মা কুকুরটিকে বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করতেন। গত ০১ ডিসেম্বর সকাল থেকে মা কুকুরটি উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভিতরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং বিভিন্ন কর্মকর্তাদের নিকট ছুটাছুটি করতে থাকে। কুকুরটির সাথে তার ছানাগুলো না থাকায় উপজেলা পরিষদের কর্মকর্তারা কুকুরটির ছানাগুলোকে খোঁজ করতে থাকেন। সকলেই ধারনা করেন যে, কুকুরটির ছানাগুলোকে কেউ হত্যা করেছে বা নিয়ে গেছে। ছানাগুলোকে খোঁজ করার এক পর্যায়ে উপজেলা পরিষদের মালি জাহাঙ্গীর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. হাসানুর রহমানকে কুকুর ছানাগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন কিছু জানেনা মর্মে জানান। কিন্তু তার শিশু পুত্র আফান (৮) জানায় তার মা নিশি রহমান উক্ত কুকুর ছানাগুলিকে একটি বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দিয়েছে। 

পরে গত ০১ ডিসেম্বর সকালে আফানের দেখানো মতে উপজেলা পরিষদের মালি জাহাঙ্গীর পরিষদের পুকুর হতে বস্তাবন্দি অবস্থায় কুকুর ছানাগুলোর মৃতদেহ উদ্ধার করেন। 

কুকুর ছানাগুলোর হত্যার কান্ডের ঘটনার অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায়, নিশি রহমান কুকুর ছানাগুলোর ডাকাডাকিতে বিরক্ত হয়ে গত ৩০ নভেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভিতর হতে ০৮টি কুকুর ছানা একটি বস্তায় বন্দি করে উপজেলা পরিষদ কম্পাউন্ডের পুকুরে ডুবিয়ে হত্যা করে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

1

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

2

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

3

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

4

তফশিল ঘোষণার সময় জানালেন ইসি মাসউদ

5

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

6

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

7

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

8

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

9

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

10

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

11

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

12

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

13

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

14

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

15

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

16

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

17

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

18

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

19

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

20
সর্বশেষ সব খবর