Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এসে শেষ হয়। এ সময় তারা 'তুমি কে আমি কে? হাদি, হাদি', 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা', ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ এবং 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দেন।
এসময় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট মো. হালিম হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান রাফি
,জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদীকে হত্যা করা হয়েছে । হাদীকে হত্যা করে আধিপত্যবিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে খুনীদের গ্রেপ্তার এবং তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন,দেশের আগামী নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে  গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।
গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

1

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

2

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

3

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

4

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

5

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

6

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

7

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

8

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

9

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

10

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

11

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

12

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

13

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

14

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

15

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

16

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

17

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

18

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

19

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

20
সর্বশেষ সব খবর