Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগদান করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগদান করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র সদস্য রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি’র জনসভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপি। এই জনসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতন ধর্মালম্বী শতাধিক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিতে যোগদান করেন। 

জনসভার প্রধান অতিথি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএম ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

1

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

2

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

3

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

4

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

5

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

6

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

7

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

8

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

9

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

10

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

11

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

12

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

13

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

14

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

15

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

16

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

17

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

18

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

19

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

20
সর্বশেষ সব খবর