Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও। চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাজীবনেও কৃতিত্ব.......
চৌধুরী মো. জাফর শরীফ শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই পরীক্ষায় তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় ১৩তম স্থান অর্জন করেন।
শিক্ষাজীবনের শুরুতেই মেধার স্বাক্ষর রাখা জাফর শরীফের রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

1

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

2

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

3

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

4

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

5

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

6

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

7

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

8

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

9

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

10

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

11

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

12

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

13

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায

14

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

15

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

16

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

17

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

18

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

19

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

20
সর্বশেষ সব খবর