Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই বছর ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

পরীক্ষাটি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টার হবে। প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের সমন্বয়ের কাজ দেখভাল করবে গাকৃবি।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে। ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে এবং তা চলবে ২০২৬ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের অধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

1

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

2

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

3

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

4

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

5

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

6

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

7

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

8

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

9

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

10

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

11

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

12

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

13

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

14

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

15

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

16

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

17

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

18

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

19

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

20
সর্বশেষ সব খবর