Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা জানান।

 উপদেষ্টা বলেন, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের পাঠ্যবই ছাপানো হয়েছে।

উপদেষ্টা জানান, প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হয়েছে। আর মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে।

উপদেষ্টা বলেন, মূলত-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে গত বছরও বছরের প্রথম দিন পাঠ্য বই উৎসব হয়নি।

এদিকে, জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণের জন্য আগেই সব উপজেলায় পাঠানো হয়েছে। 

আর মাধ্যমিক, দাখিল, দাখিল-ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে। এরই মধ্যে ৫৮ শতাংশের বেশি বই সরবরাহ করা হয়েছে। বছর শুরুর দিনে মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

1

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

2

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

3

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

4

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

5

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

6

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

7

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

8

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

9

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

10

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

11

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

12

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

13

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

14

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

15

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

16

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

17

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

18

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

19

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

20
সর্বশেষ সব খবর