Deleted
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেয় একদল লোক। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিস্থিতির কারণে দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাক বন্ধ ঘোষণা করা হয় এবং ১৮ ডিসেম্বর রাজশাহী ও খুলনার  কার্যক্রম বন্ধ করা হয়। তবে তা পরদিন আবার পুনরায় চালু করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

1

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

2

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

3

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

4

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

5

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

6

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

7

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

8

গণভোটের ফলাফল জানালো ইসি

9

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

10

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

11

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

12

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

13

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

14

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

15

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

16

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

17

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

18

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

19

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

20
সর্বশেষ সব খবর