Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল কাঙ্ক্ষিত আদেশ জারি হচ্ছে আজ। 


দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। এরপর এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। 


বৈঠকে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে আদেশে একধরনের ভারসাম্য আনা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনীতির মাঠ এখনো সরগরম। বুধবারও বিএনপি-জামায়াতের বক্তব্যে অবস্থান ছিল পরস্পরবিরোধী। সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে রোববার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮টি ইসলামি দল। 


এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কথা বলা হয়। এছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাদের মুখে হুমকি ও পালটা হুমকির বক্তব্য অব্যাহত আছে।
এ অবস্থায় অন্যতম দুটি বড় দল হিসাবে তাদের দাবি মানার ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। এজন্য কয়েকটি প্রস্তাব সরকার বিবেচনায় নিয়েছে। প্রথমত, সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। 


এছাড়া পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ। গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


পাশাপাশি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে ২৭০ দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে, সেটিও তুলে দেওয়া হবে। কিন্তু আগামী সংসদের জন্য সরকার একটি বিল তৈরি করে দেবে। এছাড়াও গণভোটের ব্যালটে একাধিক প্রশ্ন রাখা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

1

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

2

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

3

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

4

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

5

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

6

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

7

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

8

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

9

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

10

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

11

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

12

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

13

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

14

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

15

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

16

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

17

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

18

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

19

সাভারে পার্কিং করা বাসে আগুন

20
সর্বশেষ সব খবর