Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আল্লাহভিরুতাকে ভিত্তি করে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিদেশি কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেকে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালিয়ে জামায়াতের জনপ্রিয়তা কমানো যাবে না। মানুষের মন থেকে জামায়াতকে মুছে ফেলা সম্ভব নয়।’

এ সময় দেশের যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘৩০০ আসনেই তরুণদের প্রার্থী করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণদের—তাদের হাতেই আমরা ন্যায়ের পতাকা তুলে দিয়েছি।’

'কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেবে না জামায়াত’—এমন অভিযোগের জবাবে ডা. শফিকুর রহমান দাবি করে বলেন, ‘এটা সম্পূর্ণ অপপ্রচার। আমার নিজের প্রতিষ্ঠানে নারী–পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন। জামায়াত কখনোই নারীদের কর্মজীবনে বাধা দেয় না।’ 

অন্য ধর্মাবলম্বীদের অধিকারের প্রশ্নে জামায়াত আমির বলেন, ‘৫৪ বছরের ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো সম্পদ লুণ্ঠনের ঘটনা জামায়াতের নেই। রাষ্ট্র পরিচালনায় জোরজবরদস্তি নয়—ন্যায়, সমতা ও সাম্য প্রতিষ্ঠাই হবে জামায়াতের নীতি।’

পাশাপাশি, ভিন্ন ধর্মের মানুষকেও সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।
ঢাকা-১৭ আসনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি হওয়া এ সমাবেশে বক্তব্য দেন এ আসনে দলটির প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়—জামায়াত দেশ গঠন করবে সবাইকে সঙ্গে নিয়ে।’
পাশাপাশি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াতের এই এমপি প্রার্থী।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

1

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

2

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, ব

3

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

4

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

5

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

6

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

7

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

8

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

10

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

11

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

12

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

13

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

14

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

15

আইফোন তৈরি হচ্ছে ঢাকায়, অবৈধ ৩ চীনা নাগ‌রি‌ক গ্রেফতার

16

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

17

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

18

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

19

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

20
সর্বশেষ সব খবর