Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের দিনটি (বুধবার) সত্যিই গর্বের ও আনন্দের। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এই বিশেষ দিনে মুশফিককে উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত হয়েছেন তার পরিবার এবং দীর্ঘদিনের সতীর্থরা। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন এই শুভক্ষণে।

মুশফিকের শততম টেস্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ব্রডকাস্টকে মাহমুদউল্লাহ বলেন, "বিশেষ মুহূর্ত। এটি তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। এই ম্যাচটা শুধু একটা টেস্ট নয়...কারণ আমি কাছ থেকে দেখেছি কী পরিমাণ পরিশ্রম সে প্রতিদিন করেছে, অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে। এমন মাইলফলকে পৌঁছা অসাধারণ বিষয়।"

জাতীয় দলের সতীর্থ হওয়ার পাশাপাশি মুশফিকের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতাও রয়েছে মাহমুদউল্লাহর। সেই সুবাদে লম্বা সময় কাছ থেকে দেখেছেন মুশফিককে। ওই অভিজ্ঞতা থেকে মাহমুদউল্লাহ দৃঢ়তার সঙ্গে বলেন, "শৃঙ্খলাই মুশফিকের এই সাফল্যের মূল রহস্য।"

রিয়াদ আরও বলেন, "আমার কাছে মনে হয় শৃঙ্খলা, আগ্রহ ও ত্যাগ থেকে শুরু করে প্রতিটি অনুকরণীয় বিষয়ে তার বিচরণ আছে। শৃঙ্খলিত জীবন, সব ক্ষেত্রে শৃঙ্খলা...আমি তাকে শুভকামনা জানাই।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

1

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

2

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

4

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

5

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

6

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

7

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

8

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

9

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

10

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

11

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

12

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

13

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

14

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

15

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

16

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো

17

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

18

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

19

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

20
সর্বশেষ সব খবর