Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি (গণতন্ত্র), কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি (জনতার শাসন)? তাকে কেন লালন করা হবে?’’

রোববার (২১ ডিসেম্বর) ঢাকায় সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণমাধ্যম ও মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘পত্রিকা সমাজের দর্পণ, কিন্তু এখন বলা যায় এই মুহূর্তে সমাজের সেই দর্পণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।’’ তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে গণমাধ্যমকে টার্গেট করে হামলা করা হচ্ছে, যা অনুমান করা উচিত ছিল। কিছু স্থাপনায় ও ঠিকানায় যেভাবে ‘মবোক্রেসি’কে প্রশ্রয় দেওয়া হয়েছে, তা অনভিপ্রেত।

হামলা ও সরকারের ব্যর্থতা: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে—যাকে বলে ‘বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড’, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার।’’

সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘এ ঘটনায় সরকারের দায় ছিল বেশি। কারণ ইন্টেলিজেন্স রিপোর্টে এমন পূর্বাভাস থাকে। আমরাও সেই রিপোর্টের কথা জেনেছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও এক-দেড় ঘণ্টা পর কেন রেসপন্স হলো?’’

নির্বাচন নিয়ে শঙ্কা: সালাহউদ্দিন আহমদ সরকারের দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা নিয়েছেন, এ জায়গায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এগুলো কঠোর হাতে দমন করা উচিত ছিল।’’

তারেক রহমানের ফেরা: অনুষ্ঠানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই মূলত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

1

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

2

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

3

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

4

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

5

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক 'শান্তিচু

6

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

7

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

9

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

10

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

11

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

12

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

13

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

14

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

15

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

16

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

17

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

18

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

19

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

20
সর্বশেষ সব খবর