Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলার কফারসির শহরে বিমান থেকে ‘নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র’ ছুড়ে হামলাটি চালানো হয়।

হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছর ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর আরও চাপ সৃষ্টি করে প্রতিবেশী লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে লেবাননের মন্ত্রণালয়টি জানায়, নাবাতিয়েহ জেলার কফারসির শহরে ইসরায়েলের এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা লেবানন নিউজের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে একটি গাড়িকে লক্ষ্যস্থল করে ‘নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র’ ছুড়ে হামলাটি চালানো হয়।

শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট যোশেফ আউন অভিযোগ করে বলেন, আন্তঃসীমান্ত হামলা আরও দীর্ঘস্থায়ীভাবে বন্ধে আলোচনার প্রস্তাব দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল হামলা বৃদ্ধি করে।

লেবাননের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কফরাসির শহরে হামলাটি চালায় ইসরায়েল।

২০২৩ এর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটির ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে লড়াই চলার পর তীব্র ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়।

এই চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলিদের সেনাদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও ওই অঞ্চলে অবস্থান নেওয়া সেনাদের পাঁচটি এলাকায় রেখে দেয় ইসরায়েল। আর তারপর থেকে প্রায় প্রতিদিন আকাশ হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহকে লক্ষ্যস্থল করে এসব হামলা চালাচ্ছে। কিন্তু এসব হামলায় বেসামরিক, জরুরি পরিষেবার কর্মী ও সাংবাদিকরাও নিহত হচ্ছেন বলে রয়টার্স লিখেছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত ১১১ জন বেসামরিককে হত্যা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

1

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

2

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

3

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

4

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

5

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

6

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

7

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

8

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

9

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

10

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

11

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

12

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

13

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

14

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

15

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

16

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

17

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

18

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

19

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

20
সর্বশেষ সব খবর