Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শিগগিরই এ রায়ের কপি জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে পাঠানো হবে বলে সাংবাদিকের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

এছাড়া ইন্টারপোলে পূর্বে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘গতকাল পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় প্রদান করেছেন ট্রাইব্যুনাল। রায়ের শেষ প্যারাতেই উল্লেখ আছে যে, এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন। যে আসামিরা পলাতক আছেন তারা যদি ৩০ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অব কস্ট (বিনামূল্যে)।’

‘আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন সেটা হলো—এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি এজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনার কাছে ফর কমপ্লায়েন্স এর জন্য যাবে এটার কার্যকারিতার জন্য। এটাই হলো রায়, বলা আছে এবং এটাই হবে’-যোগ করেন তিনি।

প্রসিকিউটর তামিম আরও বলেন, ‘আমরা যেটা করব সেটা হলো—যে দুজন আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানার কপিসহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট—এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি।’

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

1

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

2

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

3

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

4

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

5

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

6

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

7

বাড়ল এলপি গ্যাসের দাম

8

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

9

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

10

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

11

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

12

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

13

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

14

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

15

৬০ বছরে পা দিলেন ‘ভাইজান’: পানভেলে তারার মেলা, বান্দ্রা সি ল

16

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

17

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

18

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায

19

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

20
সর্বশেষ সব খবর