Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্পূর্ণ নিভল কার্গো ভিলেজের আগুন

সম্পূর্ণ নিভল কার্গো ভিলেজের আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সরকারি সংস্থাটি।

রোববার (১৯ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন আজ (রোববার) ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধারণ করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এর ভেতরে ফাটল ধরেছে। ক্যামিকেলের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন আহত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে কাজ করেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

ওই দিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রোববারও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

1

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

2

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

3

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

4

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

5

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

6

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

7

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

8

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

9

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

10

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

11

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

12

সাভারে পার্কিং করা বাসে আগুন

13

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

14

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

15

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

16

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

17

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

18

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

19

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

20
সর্বশেষ সব খবর