Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা আব্দুল মজিদ ও তার পরিবারকে হয়রানি এবং তাদের পৈতৃক সম্পদ দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বিকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে এ  সংবাদ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও গড়েয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মালানা আব্দুল মজিদ। তিনি বলেন, “ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে পৈতৃক ভিটায় আমরা বহু বছর যাবৎ বসবাস করে আসছি। সেখানে পাকারাস্তা সংলগ্ন আমাদের মালিকানাধীন ২৪ শতক জমি (খতিয়ান-সিএস-৭৯০, এসএ-৮৬৭, খারিজ-২২৯৫, দাগ-৬৯৮৭-৮৮) ও তাতে অবস্থিত মার্কেটে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নজর পড়ে পাশর্^বর্তী আরাজী ঢাঁঙ্গীপুকুর গ্রামের মৃত আফাল উদ্দিনের পুত্র ও ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান (মাস্টার) এবং তার ছেলে গড়েয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমানের। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে জাল কাগজপত্র তৈরী করে আমাদের জমি ও মার্কেট দখলের পায়তারা করে আসছে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি, গ্রেফতার করে কারাভোগ করানোসহ ও পরিবারের সদস্যদের ওপর জুলুম চালাতো।”
ভ‚ক্তভোগী পরিবারের পক্ষে মাওলানা আব্দুল মজিদ  আরো বলেন, “সম্প্রতি আমরা আমাদের জমিতে অবস্থিত মার্কেটে সংস্কার কাজ শুরু করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বের ন্যায় ফ্যাসিবাদি কায়দায় আমাদের সম্পদ দখলের হুমকি দিতে থাকে মজিবর রহমান (মাস্টার) ও তার ক্যাডার বাহিনী। সেই সাথে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে জমি দখল, মার্কেট ভাংচুরের অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলন করে মজিবর রহমান (মাস্টার)। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ সমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

1

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

2

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

3

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

4

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

5

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

6

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

7

নিউইয়র্কে ইতিহাস! পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদা

8

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

9

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

10

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

11

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

12

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

13

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

14

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

15

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

16

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

17

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

18

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

19

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

20
সর্বশেষ সব খবর