Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মওদুদীর ইসলামের অনুসারী না। যারা ফেতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে দেশের ক্ষতি হয়।’

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করতো। তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শের রাজনীতি করতে হবে যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।’

মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এ মহাসম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবু জাফর আহমেদ বাবুল, মশিউর রহমান রনি, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মীর আহমাদুল্লাহ ফুয়াদ, মুফতি হারুন, মুফতি আহসানুল্লাহ আব্বাসী, মুফতি মন্জুরুল ইসলাম আফিন্দী ও সমাজসেবক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

1

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

2

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

3

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

4

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

5

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

6

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

7

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

8

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

9

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

10

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

11

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

12

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

13

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

14

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

15

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

16

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

17

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

18

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

19

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

20
সর্বশেষ সব খবর