Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

হায়দার আলীর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ২৫ হাজার ডলারে তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস; ২৩ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাতাতে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বুধবার ১০ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি। তবে শর্ত অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেয়েছেন তারা।

এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম উইকেটরক্ষক ব্যাটার হায়দার আলী। গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত ২৫ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেওয়ায় স্বস্তি ফিরেছে তার ক্যারিয়ারে।

পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে ২৫ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

হায়দার আলী ছাড়াও বিপিএলে অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানউল্লাহর মতো ক্রিকেটাররা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

1

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

2

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

3

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

4

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

5

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

6

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

7

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

8

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

9

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

10

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

11

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

12

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

13

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

14

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

15

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

16

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

17

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

18

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

19

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

20
সর্বশেষ সব খবর