Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে

বিদেশি লিগে অংশ নিতে মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

  • মুমিনুল হক অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন আগের দিন। তিনি খেলবেন নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে। সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। স্টিভ স্মিথ ও মিচেল স্টার্কের মতো অস্ট্রেলিয়ান তারকারা একসময় এই লিগে খেলেছেন।

  • মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছেন। তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি ২০ খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁ-হাতি পেসার।

  • তাসকিন আহমেদ পাচ্ছেন একই লিগে শারজা ওয়ারিয়র্সের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ।

এর আগে বিসিবি লেগ-স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার অনুমতি দিয়েছে। ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া আসরে তিনি হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন। বিপিএল শুরু হওয়ার আগেই তাসকিন-মোস্তাফিজরা দেশে ফিরবেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

1

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

2

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

3

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

4

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

5

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

6

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

7

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

8

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

9

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

10

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

11

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

12

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

13

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

14

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

15

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

16

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

17

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

18

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

19

ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

20
সর্বশেষ সব খবর