Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী

ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান।

সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সেই হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি। তিনি আরও জানান, খামেনিকে নিশানা করা হলে পুরো বিশ্বে আগুন ধরিয়ে দেয়া হবে।
একইসঙ্গে, সর্বোচ্চ নেতা খামেনির ওপর কোনো হামলা পুরো ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। কমিটি বলছে, এই পরিস্থিতিতে ইসলামি আলেমদের জিহাদ রায় জারি হবে এবং ইসলামের সেনারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জানাবে। 
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ওপর কোনো আগ্রাসন মানে ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ।
 
ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে পাঁচ দেশ বিশ্বাসযোগ্য প্রতিবেদন উদ্ধৃত করে দেশজুড়ে সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির পরও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়ার কোনো কারণ দেখছে না মস্কো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

1

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

2

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

3

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

4

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

5

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

6

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

7

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

8

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

9

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

10

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

11

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

12

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

13

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

14

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

15

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

16

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

17

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

18

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

19

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

20
সর্বশেষ সব খবর