Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন ঘাঁটি

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন ঘাঁটি

পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতে তারা এই উদ্যোগ নিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিটি হবে একটি নৌ ‘ডিটাচমেন্ট’ (পুরো নৌবাহিনীর একটি বড় ঘাঁটির মতো নয় বরং ছোট আকারের নৌযান মোতায়েনের জন্য পৃথক ইউনিট হিসাবে কার্যকর হবে) হিসাবে কাজ করবে। এখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।

এই নৌঘাঁটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে। এতে অতিরিক্ত অবকাঠামো গড়ে তোলার তেমন প্রয়োজন হবে না। তাই ঘাঁটিতে দ্রুত কার্যক্রম চালু করা যাবে। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি নির্মাণ এবং জাহাজ ও নৌসেনাদের কার্যক্রম পরিচালনার যাবতীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঘাঁটির দূরত্ব হবে ১০০ কিলোমিটার। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যে বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌসেনাদের।

ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটিতে মোতায়েন করা হবে বেশ কয়েকটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (এনডব্লিউজেএফএসি)-এর মতো দ্রুতগামী সামরিক নৌযান ও যুদ্ধজাহাজ। এসব সামরিক নৌযান ও যুদ্ধজাহাজের গতি ৪০ থেকে ৪৫ নট, অর্থাৎ ঘণ্টায় ৭৪ দশমিক ০৮ থেকে ৮৩ দশমিক ৩৪ কিলোমিটার।

ভারতীয় নৌবাহিনীর এফআইসি এবং এনডব্লিউজেএফএসি সিরিজের যুদ্ধজাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান। এই নৌযানগুলোকে সমৃদ্ধ করা হবে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন নাগাস্ত্র সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে। প্রস্তাবিত নতুন এই ঘাঁটিতে ১০০ জন সেনা কর্মকর্তা ও সৈনিক সার্বক্ষণিকভাবে থাকবেন বলে জানা গেছে।

 আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

1

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

2

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

3

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

4

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

5

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

6

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

7

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

8

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

9

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

10

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

11

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

12

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

13

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

14

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

15

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

16

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

17

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

18

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

19

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

20
সর্বশেষ সব খবর