Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে, সেখানে তার দল জামায়াতসহ আট দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলবে। 

তিনি বলেন, ‘জনগণকেও গণভোটে “হ্যাঁ” বলার জন্য উদ্বুদ্ধ করা হবে।’

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দল এই যৌথ সংবাদ সম্মেলন করে। তার আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলন করা হয়।

আট দলের পক্ষ থেকে জানানো হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচনের গতি ব্যাহত করা নয়। বরং, এটি নির্বাচনকে আরও সুষ্ঠু এবং জনগণের প্রতি দায়বদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত অন্যান্য জোট নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের অধিকাংশ জনগোষ্ঠীর অনুভূতি ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে, যাতে নতুন রাজনৈতিক সম্ভাবনা কোনো চাপে ভেস্তে না যায়।

একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে সম্ভাব্য জটিলতা স্পষ্ট করার জন্য সরকারকে জাতির কাছে ব্যাখ্যা দিতেও আহ্বান জানান দলগুলোর নেতারা।

মিয়া গোলাম পরওয়ার সবশেষে বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। লিয়াজু কমিটি পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করে তা ঘোষণা করবে। দেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ও অনুভূতিকে গুরুত্ব দিতে সরকার সচেষ্ট থাকুক, যাতে নতুন রাজনৈতিক সম্ভাবনা চাপে ভেস্তে না যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

1

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

2

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

3

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

4

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

5

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

6

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

7

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

8

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

9

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

10

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

11

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

12

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

13

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

14

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

15

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

16

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

17

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

18

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

19

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

20
সর্বশেষ সব খবর