Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভোলায় মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল ১১টায় শহরে মিছিল বের করে বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে তারা নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন। অন্যদিকে, মহাজন পট্টিতে নিজেরা দলীয় কার্যালয়ের সমাবেশ শেষ করে মিছিল বের করে বিএনপি।

মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ঘটনায় গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

1

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

2

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

3

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

4

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

5

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

6

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

7

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

8

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

9

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

10

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

11

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

12

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

13

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

14

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

15

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

16

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

17

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

19

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

20
সর্বশেষ সব খবর