Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ বছরের ক্ষুদ্রতম দিন

আজ বছরের ক্ষুদ্রতম দিন

রোববার রাত ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। সে সঙ্গে আজ হবে বছরের ক্ষুদ্রতম দিন।

উত্তর গোলার্ধে রোববার দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগে রাত শেষ হতে। সৌরজগতের নিয়ম অনুযায়ী, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এসময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ।

২১ জুন দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়।

মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল, আর দক্ষিণে গরমকাল। 

২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে, দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। 

এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। অর্থাৎ একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

1

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

2

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

3

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

4

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

5

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

6

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

7

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

8

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

9

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

10

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

11

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

12

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

13

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

14

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

15

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

16

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

17

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

18

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

19

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

20
সর্বশেষ সব খবর