Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজটি মেটা (ফেসবুক কর্তৃপক্ষ) রিমুভ বা ডিলিট করেনি। বরং নিরাপত্তাজনিত কারণে তিনি নিজেই পেজটি সাময়িকভাবে ‘আনপাবলিশড’ করে রেখেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) ইলিয়াস হোসেনের ফেসবুক পেজের একজন এডমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এডমিনের বক্তব্য: ইলিয়াস হোসেনের পেজ পরিচালনার দায়িত্বে থাকা ওই এডমিন জানান, নিরাপত্তার স্বার্থে ২০ লাখ ফলোয়ারের মূল পেজটি এবং ৮ লাখ ফলোয়ারের আরেকটি পেজ সাময়িকভাবে আনপাবলিশড করা হয়েছিল। এর মধ্যে ৮ লাখ ফলোয়ারের পেজটি বর্তমানে আবার পাবলিশ বা দৃশ্যমান অবস্থায় রয়েছে। তবে মূল পেজটি এখনো আনপাবলিশড রাখা হয়েছে।

উস্কানিমূলক পোস্টের অভিযোগ ও প্রেক্ষাপট: গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় দেশের শীর্ষ দুই জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজ থেকে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন। এরপর শুক্রবার রাত থেকে হঠাৎ করে তার পেজটি ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মেটা হয়তো তার পেজটি রিমুভ করে দিয়েছে। তবে এডমিনের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হলো।

বর্তমানে ইলিয়াস হোসেনের পেজ উধাও হয়ে যাওয়া নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

1

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

2

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

3

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

4

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

5

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

6

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

7

ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

8

জুলাই হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর

9

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

10

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

11

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

12

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

13

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

14

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

15

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

16

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

17

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

18

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

19

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

20
সর্বশেষ সব খবর