Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

সাক্ষাৎকারে ট্রাম্পকে বড়দিনে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেছেন, ওই হামলাকে তিনি এককালীন বলে ধরে রাখতে চান। তবে তিনি ভবিষ্যতে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও হামলার সম্ভাবনাকে ও উড়িয়ে দেননি। ট্রাম্প আরও বলেছেন, আমি চাই এটি একবারের হামলাই হোক। কিন্তু যদি তারা বারবার খ্রিস্টানদের হত্যা চালিয়ে যায়, তাহলে এটি বহুবারের হামলায় পরিণত হবে।

সম্প্রতি মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, নাইজেরিয়া সরকারের অনুরোধে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। নাইজেরিয়া সরকার তখন একে যৌথ অভিযান হিসেবে উল্লেখ করে। এটিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করে এবং এর সঙ্গে কোনও নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই বলে জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্পের আফ্রিকা-বিষয়ক উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গও ওঠে। সম্প্রতি আফ্রিকা-বিষয়ক উপদেষ্টার বলেছিলেন, নাইজেরিয়ায় আইএস ও বোকো হারাম জঙ্গিরা খ্রিস্টানদের তুলনায় বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি নাইজেরিয়ায় মুসলমানেরাও নিহত হচ্ছে। কিন্তু মূলত খ্রিস্টানরাই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
  
তবে নাইজেরিয়া সরকার জোর দিয়ে বলছে, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনও পদ্ধতিগত নিপীড়ন নেই। ট্রাম্পের আগের হুমকির জবাবে দেশটি আরও জানিয়েছে, জঙ্গিবিরোধী লড়াইয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে খ্রিস্টানরা বিশেষ ঝুঁকিতে এমন ভাষা তারা প্রত্যাখ্যান করে। নাইজেরীয় কর্তৃপক্ষের মতে, জঙ্গিদের হামলায় মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষই নিহত হয়েছে।

উল্লেখ্য, ২৩ কোটির বেশি জনসংখ্যার নাইজেরিয়ায় খ্রিস্টান ও মুসলমানের সংখ্যা প্রায় সমান। দক্ষিণাঞ্চলে খ্রিস্টানরা এবং উত্তরাঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছে দেশটি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

1

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

2

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

3

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

4

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

5

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

6

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

7

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

8

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

9

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

10

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

11

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

12

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

13

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

14

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

15

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

16

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

17

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

18

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

19

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

20
সর্বশেষ সব খবর