Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত আছি। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।’

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করছেন।’

এর আগে, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ওইদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

পরে আজ বিকালে তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

1

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

2

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

3

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

4

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

5

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

6

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

7

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

8

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

9

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

10

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

11

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

12

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

13

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

14

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

15

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

16

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

17

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

18

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

19

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

20
সর্বশেষ সব খবর