Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের রুহুল আমিন

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের রুহুল আমিন

নূর আহাম্মদ পলাশ 
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে রুহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ভুয়া পরিচয় ও মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) তিনজন ভুক্তভোগী নারী এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকার গৃহবধূ জেসমিন আক্তার (৩৮) কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, মোবাইল ফোনে পরিচয়ের পর অভিযুক্ত নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক ও কখনো সিআইডি সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান। পরে বিয়ের পর নগদ টাকা, স্বর্ণালংকার ও জমি বিক্রির অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যান।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তার কাছ থেকে প্রায় ৩৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও দুই নারী অভিযোগ করেন, চাকরি ও বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাদের কাছ থেকেও কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালে কিশোরগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।

আযহার/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

1

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

2

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

3

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

4

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

5

হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

6

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

7

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

8

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

9

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

10

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

11

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

12

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

13

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

14

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

15

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

16

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

17

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

18

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

19

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

20
সর্বশেষ সব খবর