Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই। কারণ যখন মুখ থেকে কাপড় উঠাবে, দেখবে পুরান বউয়ের নতুন শাড়ি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘এমপি-মন্ত্রী, সম্পদ-সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। রাজনীতি করে ইবাদতের উদ্দেশে, আল্লাহর হুকুম কায়েমের জন্য। বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজী বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, টাকা পাচার করা বন্ধ হবে না। দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনীদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।
বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে।’

মুফতি রেজাউল করিম বলেন, ‘বিদেশিদের দালালি, পাশের রাষ্ট্রসহ তাদের প্রেসক্রিপশনে যেন আমাদেরকে আর না চলতে হয়। আমরা যেন গোলামের জিঞ্জিরা আর হাতে না লাগাই। এই জিঞ্জিরা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে ৫ই আগস্টের পরে।

জালেমদের থেকে, চাঁদাবাজ থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমাদের সুন্দর দেশটাকে স্বর্ণের দেশে তৈরি করতে হয়, ইসলামকে গাছ হিসেবে দাঁড় করতে হয়, যারা দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমীরা একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে সমুদ্রে ফেলতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন— সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিনসহ প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

1

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

2

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

3

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

4

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

5

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

6

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

7

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

8

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

9

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

10

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

11

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

12

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

13

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

14

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

15

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

16

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

17

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

18

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

19

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছি

20
সর্বশেষ সব খবর