Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, 'বল ঢাকার কোর্টে’

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, 'বল ঢাকার কোর্টে’

অনলাইন ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে ভারতের অবস্থান হলো—সিদ্ধান্তটি একান্তই বাংলাদেশের এবং শেষ সময় পর্যন্ত ‘বল ঢাকার কোর্টেই’ থাকছে।

​ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি এবং বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার দিকে কড়া নজর রাখছে ভারত সরকার। এ বিষয়ে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দিল্লি এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাবে না। ঢাকা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরই কেবল ভারত তাদের অবস্থান স্পষ্ট করবে। ভারত সরকারের মতে, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো বা ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি—পুরোটাই বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে প্রথম ও শেষ সিদ্ধান্তটি ঢাকাকেই নিতে হবে। টাইমস অব ইন্ডিয়া তাদের সূত্রের বরাতে লিখেছে, ‘বল এখন তাদের (বাংলাদেশ) কোর্টে। তারা আসতে চায় নাকি চায় না, সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’

​এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি না, তা নিয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠক শেষে উপদেষ্টা স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে আছে। এই যৌক্তিক অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

1

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

2

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

3

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

4

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

5

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

6

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

7

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

8

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

9

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

10

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

11

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

12

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

13

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

14

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

15

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

16

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

17

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

18

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

19

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

20
সর্বশেষ সব খবর