Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা করতে হবে আবেদনকারীদের

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা করতে হবে আবেদনকারীদের

নিজস্ব প্রতিবেদক: ইতালিতে ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তি নিয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়মাবলি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নুলাওস্তা (Nulla Osta) বা ওয়ার্ক পারমিট ইস্যুর বছরের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের নুলাওস্তা ধারীদের জন্য করণীয়: যাদের কাছে ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা (Re-confirmed) ওয়ার্ক নুলাওস্তা রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে: ১. ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। ২. ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ সালের নুলাওস্তার কপি পোর্টালে আপলোড করতে হবে। ৩. দূতাবাস আপলোডকৃত নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের কয়েক দিনের মধ্যেই একটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

২০২৩-২০২৪ সালের নুলাওস্তা ধারীদের জন্য করণীয়: যাদের কাছে ২০২৩ বা ২০২৪ সালে ইস্যু করা নুলাওস্তা রয়েছে, তাদের এখনই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ১. তাদের নুলাওস্তাগুলো ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২. পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিএফএস গ্লোবাল নিজেই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করবে।

ভিসা প্রসেসিংয়ের জট কমাতে এবং প্রক্রিয়াটি স্বচ্ছ করতেই এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

1

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

2

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

3

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

4

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

5

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

6

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

7

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

8

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

9

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

10

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

11

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

12

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

13

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

14

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

15

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

16

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

17

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

18

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

19

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

20
সর্বশেষ সব খবর